খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ০৪:২৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ০৪:২৪:০৭ অপরাহ্ন

 

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার আফিলগেট এলাকায় সোহেল হোসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি আফিলগেট শেখপাড়া এলাকার বাসিন্দা।

 

খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

স্থানীয়রা জানায়, দুপুরে সোহেল আফিল গেট পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে নিজের মটরসাইকেল মেরামতের জন্য এসেছিলেন। তিনি মটরসাইকেলটি মেরামত করতে দিয়ে পাশে বিসমিল্লাহ মটরস্ এর সামনে বসে ছিলেন। হঠাৎ সেখানে হাজির হয়ে সোহেলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। গুলির শব্দে আশেপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে। রক্তাক্ত অবস্থায় সোহেল সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

 

খানজাহান আলী থানার ওসি সানোয়ার হুসাইন মাসুম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com