কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা: এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৫:১৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৫:১৮:১০ অপরাহ্ন
 
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা। 
 
নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। নওশের লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নাম্বারবিহীন আরটিআর মোটরসাইকেল এশিয়ান হাইওয়ে দিয়ে চলাচল করছিল। এ সময় ঢাকা মেট্রো-ট-১৪-১১৮৬ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
 
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে হাইওয়ে হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানাই হাজার পুলিশ। 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com