কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের মরদেহ

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:৩৫:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:৩৫:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০/২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

যশোর রেল পুলিশের এস আই জৌতিষচন্দ্র বর্মন জানান, ধারণা করছি ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। এরপর ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com