​গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র্যাহকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৮:২৭:১৬ অপরাহ্ন


‎ গৌরনদী প্রতিনিধি


ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের বেজহার গ্রামের স্বপ্নসারথি কিশোরীদের ক্যারিয়ার কাউন্সিলিং: পর্ব-০১ বিষয়ক জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনে কিশোরীরা নিজেদের স্বপ্নের কথা তুলে ধরেন এবং সেক্ষেত্রে জীবনের কোন কোন ধাপ কিভাবে অতিক্রম করতে চায় তা তুলে ধরে। উক্ত সেশনটি পরিদর্শন করেন মোঃ ইব্রাহীম, উপজেলা নির্বাহী অফিসার, গৌরনদী উপজেলা।

 সেশন পরিদর্শনকালে তিনি কিশোরীদের স্বপ্নের কথা শুনে তারা যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে চমৎকার দিকনির্দেশনা প্রদান করেন।  উক্ত সেশনে আরও উপস্থিত ছিলেন জনাব  রিসান রেজা মোঃ সাহেদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর,  বরিশাল, মোঃ নাসির উদ্দিন জেলা ব্যবস্থাপক (সেলপ) বরিশালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সেশনটি পরিচালনা করেন মোসাঃ আছমা আক্তার অফিসার (সেলপ) ও সেশন পরিচালনায় সহযোগিতা করেন ফাহানা সরদার সি.ও (সেলপ)।:

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com