নারায়ণগঞ্জে মাদক নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:০০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:০০:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এই ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার খৈয়মের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে ইমন ও তার সহযোগীদের সাথে স্থানীয় মাদক কারবারি জাহিদ গ্রুপের সদস্যদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহিদ গ্রুপের সদস্যরা ইমনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com