স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে স্বামীর মৃত্যু

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১২:২৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১২:২৯:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়ায় দাম্পত্য কলহের জেরে বিষপানে মারা গেছেন স্বামী। রোববার সকালে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

 
নিহত নাঈম মিয়া (২২) উপজেলার নোয়ানগর গ্রামের তুলা মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাঈম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর এক ফাঁকে নাঈম বাড়ি থেকে বের হয়ে নিজ গ্রামসংলগ্ন কালনী নদীর তীরে বেড়িবাঁধ নামক এলাকায় চলে যান। সেখানে রাতের কোনো এক সময় তিনি বিষ পান করেন। রোববার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক নারী তাকে বেড়িবাঁধ এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধল গ্রামের গোলাপ মিয়ার কন্যা চম্পার সঙ্গে পারিবারিকভাবে নাঈমের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের পরও চম্পার সঙ্গে তার খালাতো ভাইয়ের পরকীয়া চলছিল বলে অভিযোগ ওঠে। এসব ঘটনায় নাঈম দীর্ঘদিন ধরে চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। স্ত্রীর পরকিয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই তীব্র ঝগড়া ও পারিবারিক অশান্তি লেগে থাকত।


আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নাঈম কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com