চৌগাছা প্রতিনিধ
মোঃ আসিফ ইকবাল রকি
যশোরের চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২১/০২/২৬) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে আফরা গ্রামের জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির রিপন (৪৫) চৌগাছা উপজেলার বাড়ীয়ালী গ্রামের বাসিন্দা এবং যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তিনি আউট পাস নিয়ে নিজ ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (যশোর-ল-১৫-০৪৯৩) যোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল (যশোর-হ-১৯-৯৯৬৭)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিছু সময় সড়কে যান চলাচলে ধীরগতি দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।