মাদক-সন্ত্রাস প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৯:৩৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৯:৩৮:৩১ অপরাহ্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই প্রতিরোধে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে বেলা ১১টায় সূর্যবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।

তিনি বলেন, মাদককে নিয়ন্ত্রণ করতে পারলেই চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস দমন করা সম্ভব। আর এইসব মাদক, সন্ত্রাস, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ। সঞ্চালনা করেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিল্টন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য কাজী আব্দুল্লাহ আল আমীন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কর্মবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ সেলিম, গৌরীপুর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজহার, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহীন আলম তারা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন নাজিম, ৮নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোজাহিদুল ইসলাম বাবুল,  জিয়া পরিষদের সাবেক নেতা ফারুক আহম্মেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক ঐক্য গড়ে তোলা জরুরি। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]