আদালতে আদেশ অমান্য করে জমিতে রোপা লাগানোর অভিযোগ, বাধা দিলে হুমকি প্রদান

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
: 
রংপুরে বদরগঞ্জ উপজেলা গোপিনাথপুর বুড়িপুকুর ডাঙ্গাপাড়া গ্রামে আদালত আদেশ অমান্য করে  বিরোধপূর্ণ জমিতে রোপা লাগানো হয়।খবর পেয়ে ভুক্তভোগী আনারুল ও তার লোকজন জমিতে গেলে তাদেরকে হুমকি ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এঘটনায় ভুক্তভোগী আনারুল ইসলাম রবিবার ১৫ ফেব্রুয়ারী আবু  সায়েমকে প্রধান করে থানায় ২১ জনের নামে  লিখিত অভিযোগ দায়ের করেন।\\\
 
লিখিত অভিযোগ উল্লেখ করেন,উপজেলা গোপিনাথপুর ইউনিয়ন  বুড়িপুকুর ডাঙ্গাপাড়া গ্রামে যাওয়ার আগে পাকা রাস্তা ডানপাশে একটি জমি রয়েছে। সেই জমিটি আনারুল ইসলাম নিজের পৈতৃক সূত্রে পাওয়া অংশিদার হিসেবে দাবি করে আসছে।বিবাদীরা জোরপূর্বক পেশিশক্তির প্রভাব দেখিয়ে  চাষাবাদ করে।নিজেদের ঘরে ফসল তোলে।

 পরে বিরোধপূর্ণ জমিটির বিষয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী আনারুল হক।যা আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে  বিবাদীরা গত ১১ ফেব্রুয়ারী সকালে  দলবদ্ধ হয়ে রোপা ধান লাগালে আনারুল ও তার লোকজন বাধা দিলে তাদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন।এছাড়াও আনারুল বলেন,আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তারা নিজেদের ঘরে লাগিয়ে দিয়ে আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়া লর চেষ্টা করে। 
 
 ভুক্তভোগী মজি মুল নামে আরেক ব্যাক্তি বলেন,তাদেরকে একাধিকবার প্রশাসন লোক থানায় জমির কাগজপত্র নিয়ে ডাকলে তারা আসেনা।ঘটনার দিনে তারা জোরপূর্বক বিরোধপূর্ণ জমিটিতে রোপা রোপন করে।
: আক্তারুল নামে আরেকজন বলেন,আমাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তারা নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে দেয়।আমরা এবিচার চাই।তারা বিএনপি করে বলে আমাদের কে ভয়ভীতি হুমকির প্রায় সময় দেয়।  
 
অভিযুক্ত আবু সায়েম বলেন,জমির সমস্ত কাগজপত্র আমাদের নামে রয়েছে।ঘটনার দিন তারা আমার বাড়িতে দেশিয় অস্ত্র সজ্জিত হয়ে  আমাকে মারার জন্য  খুঁজতে থাকে।  আমাকে না পেয়ে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়ে তারা নাটক করছে।
 
বদরগঞ্জ থানার এএসআই আলম বলেন,দু'পক্ষই থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্ত করেছি।বিষয়টি শান্তিপূর্ণ সমাধান চেষ্টা চলছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]