বোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদ চুরি, চাঞ্চল্য

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৪:১৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৪:১৯:৫৫ অপরাহ্ন
 
এম মনির চৌধুরী রানা 
 
বোয়ালখালী পৌর সদরের বহদ্দারপাড়ায় তাজন বিবি জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। লোহার গ্রিল কেটে দুর্বৃত্তরা মসজিদের মূল্যবান সাউন্ড সিস্টেম সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
 
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের আযান দিতে গিয়ে বিষয়টি টের পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান। তিনি জানান, মসজিদের গ্রিল কাটা অবস্থায় দেখতে পান এবং ২টি ব্যাটারি, ২টি অ্যাম্পিফায়ার ও ১টি স্পিকার চুরি হয়ে গেছে।
 
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম বলেন, চুরি হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]