​বড়াইগ্রামে দাঁড়িপাল্লা সমর্থনে ১১ দলীয় জোটের বিশাল গণমিছিল: এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের দৃঢ় অঙ্গীকার।

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ১১:১৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ১১:১৯:৫৯ অপরাহ্ন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া বাজারে হাজার হাজার সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন।

গণমিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী সাদেকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আব্দুল আলিম, জেলা এনসিপি'র সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী (তাহাস) সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, "আমার রাজনৈতিক জীবনে চাঁদাবাজি, জুলুম ও নির্যাতনের কোনো জায়গা নেই। আমি নির্বাচনে বিজয়ী হলে কাউকে হুমকি দেয়া হবে না, মিথ্যা মামলায় হয়রানী করা হবে না।" তিনি তার নির্বাচনী অঙ্গীকার হিসেবে বড়াইগ্রাম ও বনপাড়াকে পৃথক দুটি উপজেলা ঘোষণা করার প্রতিশ্রুতি দেন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকল ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন, যেন একটি উন্নত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com