​কেন্দুয়ায় নতুনকুড়ি শিশু একাডমি–বৈরাটী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:৩৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:৩৩:৩৫ অপরাহ্ন

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী নতুনকুড়ি শিশু একাডমি ও বৈরাটী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুল্লী বৈরাটী দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুল্লী বৈরাটী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব নুরুল গণি খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন আহমেদ খোকন।

শাহিন খন্দকারের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও কেন্দুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দীন আহমেদ খোকন বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুরা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।” তিনি শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]