উত্তর বিছামারা দারুসসালাম নূরানী মাদ্রাসা ও হেফজখানার হিফজ সমাপ্তি ছাত্রদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৭:৪২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৭:৪২:২৩ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানে- নাইক্ষ‍্যংছড়ি- সদর অবস্থিত উত্তর বিছামারা দারুসসালাম নৃরানী মাদ্রাসা ও হেফজখানার  হিফজ সমাপ্তি ছাত্রদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে হিফয সমাপনী ৫ জন ছাত্রদের পাগড়ী-সনদ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)দুপুর ২ ঘটিকায় মাদরাসা হলরুম অত্র মাদরাসা প্রধান শিক্ষক হা.শামশুল আলাম সভাপতিত্বে ও মাও.রশিদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -রামু- জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক  হা. মাও.আব্দুল হক
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ‍্যংছড়ি উপজেলার পশু হাসপাতালের সহকারী কর্মকর্তা মোঃ ছৈয়দ নুর,গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবি প্রভাষক মাও.ফরিদুল আলম,নাইক্ষ‍্যংছড়ি সদর ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি মাও.শরিফ আহমদ, অত্র শিক্ষক শফিকুল আলম প্রমুখ।
 
আগত অতিথিরা বিদায়ী ছাত্রদেরকে পাগড়ী-সনদ এবং মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রদের অভিভাবকগণকে সনদ প্রদান করেন। বিদায়ী ছাত্ররা হলেন ১.শাহেদুর বশর সাইমুন পিতা-খাইরুল বশর-মন্ডইল‍্যা ঘোনা।
২.উমাইর পিতা-রশিদ আলম ব‍্যবসায়ী পাড়া।৩হোসনে মোবারক পিতা-মোঃ হোসেন -ভালুকখাইয়া।৪সাইদ মোঃছুবহান পিতা-সোলতান আহমদ রুপনগর।৫.আব্দুল ওয়াহিদ পিতা-আব্দুল্লাহ বাগান নাইক্ষ‍্যংছড়ি,বান্দরবান। এবং সকল বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সু-স্বাস্থ্য কামনা করেন।
 
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হা. মাও. আব্দুল হক এর মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল এবং সবার সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]