​আদমদীঘিতে ডোবায় ভাসছিল লাশ, আতঙ্কে এলাকাবাসী

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১১:৫১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১১:৫১:৩৫ অপরাহ্ন


এনামুল আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের একটি পাট গুদামের পাশের ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।



স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 



উল্লেখ্য, এর আগেও গত ১০ জানুয়ারি একই ডোবা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছিল। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে দ্বিতীয়বার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com