হবিগঞ্জের নবীগঞ্জে সিয়েনা কোম্পানির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৭:১৩ অপরাহ্ন
 
হবিগঞ্জ প্রতিনিধিঃ
 
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অবস্থিত সিয়েনা কোম্পানির একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডে গোডাউনটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোডাউনে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
 
খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গোডাউনটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
 
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com