মণিরামপুর পৌরসভায় হাতপাখার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:০৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:০৮:২৯ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ—
 
যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মণিরামপুর পৌর ইসলামী আন্দোলন।
 
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে মণিরামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন।
 
এসময় উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন টিপু, মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
 
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তারা।
 
গণসংযোগ কর্মসূচিতে পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com