মেহেরপুরে আবারো নির্বাচনী প্রচারণায় জামাত-বিএনপি'র উত্তেজনা।

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১২:৫৩:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১২:৫৩:০০ পূর্বাহ্ন
 
মেহেরপুর প্রতিনিধি:
 
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে দাড়িপাল্লার প্রার্থী তাজউদ্দীন খানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে ১১ দলীয় জোটের মহিলা কর্মীরা দাড়িপাল্লার পক্ষে প্রচারণায় অংশ নিতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী এতে বাধা দেন।
 
মহিলা কর্মীরা অভিযোগ করে বলেন যতারপুর ইউনিয়ন বিএনপি'র সাগর পিতাঃ টগি বিশ্বাস, সাব্দার পিতাঃ পাঞ্জু বাঘ, ইশাদুল পিতাঃ ইয়াজ উদ্দীন, সাবু পিতাঃ কছি হাজি, কালু বিশ্বাস পিতাঃ মাদার আলী বিশ্বাস সহ আরও কয়েকজন নেতাকর্মী তাদের ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখেন এবং গালিগালাজ করেন।
 
বিষয়টি তৎক্ষণাৎ প্রশাসনকে জানানো হলে দীর্ঘ সময় পর একজন মহিলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সামনেও অভিযুক্তরা অশালীন আচরণ ও গালিগালাজ করতে থাকেন। এরপর ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পৌঁছালে তা নিয়ন্ত্রণে আসে।
 
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা খানজাহান আলী। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]