গলাচিপা পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ৫ টি ঘর ভষ্মিভূত

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৪:২৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৪:২৮:০৬ অপরাহ্ন
গলাচিপা (পটুয়াখালী)  প্রতিনিধি 
 
গলাচিপা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডে বিদ্যুতে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি বসত ঘর ভষ্মিভূত হয়েছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে।  এ ঘটনায় প্রায় ২৫  লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 
 
গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, গলাচিপা পৌর এলাকার সাগরদী রোডে সৌরভ হাওলাদারের ঘর থেকে বিদ্যুৎ শশর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের শিপ্রা হাওলাদার, গোপাল হাওলাদার, নিজাম মৃধা  ও আক্তার হোসেন  হাওলাদেরর ঘরে আগুন ছড়িয়ে পরে।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন প্রাণহানি হয়নি।
সঞ্জীব কুমার সাহা 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com