কুড়িগ্রামের উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৩:২৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৩:২৬:৪৭ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
‎কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ৩য় স্ত্রীর সাথে অভিমান করে মোঃ জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে কুড়িগ্রামের উলিপুরের নারিকেল বাড়ি কাজিরচক এলাকায়।
 
‎নিহত জিয়ারুল ইসলাম ওই এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে। জিয়ারুল ইসলামের চার স্ত্রী ও দুই সন্তানের জনক বলে জানা গেছে।
 
‎স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোঃ জিয়ারুল ইসলাম পেশায় একজন হকার ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতেন।
 
একাধিক স্ত্রী করায় কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। সদ্য ৩য় স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। সেই স্ত্রীকে মোবাইল ফোনে ফেরানোর চেষ্টা করছিল জিয়ারুল। কিন্তু ৩য় স্ত্রী জিয়ারুলের ফোন নম্বরটি ব্লোক করে রাখে। এতে জিয়ারুল অভিমান করে নিজ ঘরে সবার অজান্তে ঘুমের ওষুধ সেবনের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিয়ারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]