নাইক্ষ্যংছড়িতে হিফয খানার দুই ছাত্রী কে ফুসলিয়ে হোটেলে নিয়ে ধর্ষন ধর্ষকের বিরুদ্ধে মায়ের মামলা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:০০:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৮:০০:২১ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)
 
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

গত-১৯/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ০১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ০২নং ওয়ার্ডস্থ রূপনগর ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর ভিকটিম ১। আয়েশা বেগম(১৩), ২। মরিয়ম বেগম(১১) দ্বয়কে একা পাইয়া বাড়িতে পৌছাইয়া দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে আসামীর বাসায় পরবর্তীতে ফুসলাইয়া প্রলুদ্ধ করে আসামীর চালিত মোটর সাইকেল করে কক্সবাজার সদরে বানিজ্য মেলায় নিয়ে যায়। পরবর্তীতে মেলা শেষে কক্সবাজার সদর থানাধীন বাকুলী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত্রিযাপন করে।

গত-২০/০১/২০২৬খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় ভিকটিম মরিয়ম বেগম ঘুমাইয়া পড়িলে বিবাদী তাহার যৌন কামনা চিরতার্থ করার নিমিত্তে ভিকটিম আয়েশা বেগম(১৩) এর শরীরের স্পর্ষকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। ভিকটিম আয়েশা বেগম বাঁধা দিলে আসামী বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভিকটিম এর পড়নে থাকা কাপড় চোপড় খুলে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। 
 
বাদীর  লিখিত এজাহার দায়ের করেন নাইক্ষ্যংছড়ি থানায়।  নাইক্ষ্যংছড়ি থানার ,এফআইআর নং-১১,আসামি মো,আয়াত উল্লাহ পিতা ফেরদৌস আহমেদ মাতা ছফুরা বেগম সাং মৌলবির কাটা। কচ্ছপিয়া ইউনিয়ন।  তারিখ-২১/০১/২০২৬খ্রিঃ; জি আর নং-১১, তারিখ-২১/০১/২০২৬খ্রিঃ; ধারা- ৭/৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; রুজু পূর্বক তদন্তভার এসআই (নিরস্ত্র) আঃ হক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]