গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৩:৫৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৩:৫৮:০২ অপরাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জে: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া (চাঁদপাড়া) জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোহাম্মদ মুফতি ফয়জুল্লাহ নোমানি, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোহাম্মদ আবদুল বাসেদ (বাচ্চু আনসারী), তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সিরাজী, আরও বক্তব্য রাখেন, হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসেম আনসারী, বক্তব্য রাখেন অত্র মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম সহ স্থানীয় বক্তাগণ। এ সময় সার্বিক সহযোগিতা ও মাহফিলকে সাফল্য মন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন অত্র মসজিদের সভাপতি, সেক্রেটারি ও মসজিদ কমিটির সকল সদস্যগণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com