চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের গুলিতে নিহত র‍্যাব কর্মকর্তা আহত ৩ 

আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:১১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৮:৫৩:০২ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক  

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র‍্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র‍্যাব কর্মকর্তা মো. মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। (১৯ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় একটি মামলার আসামি ধরতে গিয়ে এ হামলার শিকার হন মোতালেব। এ ঘটনায় র‍্যাবের আর ও দুই সদস্য কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম এবং একজন সোর্স গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত হন। 


র‍্যাব-৭-এর সাংবাদিকদের জানায়, সশস্ত্র এক আসামি জঙ্গল সলিমপুরের  বিএনপির দলের স্থানীয় কার্যালয়ে লুকিয়ে আছেন এমন তথ্যের ভিত্তিতে ১৬ সদস্যের একটি দল সেখানে যায়। ৪ সদস্য ভেতরে প্রবেশ করার পর ২০/২৫ জন সন্ত্রাসী চারদিক থেকে ঘিরে তাদের ওপর হামলা চালায়। 


সূত্র আরও জানায়, তাদের ৪ সদস্য বিএনপির কার্যালয়ের ভেতরে প্রবেশ করার পরই ২০/২৫ জন লোক চারদিক থেকে ঘিরে ফেলে। অত্যন্ত নৃশংসভাবে পেটালে তারা লুটিয়ে পড়েন। এর মধ্যে নায়েব সুবেদার আব্দুল মোতালেব ঘটনাস্থলেই মারা যান। হামলার পর র‍্যাবের অন্য সদস্যরা এলাকায় প্রবেশ করে আহতদের উদ্ধার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সলিমপুর- লিংক রোডসহ আশপাশের এলাকায় অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।


একাধিক স্থানীয়রা জানান, বিএনপির কার্যালয়ের ভিতরে বিএনপি নেতাকর্মীরা র‍্যাব সদস্যদের প্রতি হামলা চালায় এতে র‍্যাব সদস্য মোতালেব ঘটনাস্থলেই মারা যায়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com