অগ্রণী ব্লাড ফাউন্ডেশন’র কার্যকরী কমিটি গঠন ফরিদ সভাপতি, আ. রহিম সম্পাদক

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০২:৪৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০২:৪৬:২৫ অপরাহ্ন
 
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি
 
স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন অগ্রণী ব্লাড ফাউন্ডেশন’র ২০২৬ বর্ষের জন্য ৪৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে কাজী শেখ ফরিদ সভাপতি ও আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
কার্যকরী কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন- শহীদুল ইসলাম পাটোয়ারী- সদ্য প্রাক্তন সভাপতি, মহিম উদ্দিন- সহ-সভাপতি, আবুল কালাম- সহ-সভাপতি, এডভোকেট মোহাম্মদ শারীদ- সহ-সভাপতি, মোহাম্মদ এনামুল হক- যুগ্ন সাধারণ সম্পাদক, সানিয়া ই-জাহান মুনিরা- অর্থ সম্পাদক, আব্দুল্লাহ আল জাবের নাঈম- যুগ্ন অর্থ সম্পাদক, ইয়াহ্ইয়া আল মামুন- সাংগঠনিক সম্পাদক, সহিদুল ইসলাম- যুগ্ন সাংগঠনিক সম্পাদক, বেলাল হোসেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাজ্জাদুল হক রাফি- যুগ্ন প্রচার ও প্রকাশনা সম্পাদক, কাজী ওসমান গণি- সমাজ সেবা সম্পাদক, কোরবান আলী- যুগ্ন সমাজ সেবা সম্পাদক, মুনতাসীর মাহমুদ- রক্ত বিষয়ক সম্পাদক, এমদাদুল হক অভি- যুগ্ন রক্ত বিষয়ক সম্পাদক, আবদুল হালিম হাসান- দপ্তর সম্পাদক, শহীদুল ইসলাম বাপ্পি- যুগ্ন দপ্তর সম্পাদক, মো. বেলাল হাবিবী- ধর্ম সম্পাদক, মতিউর রহমান মাহমুদ- যুগ্ন ধর্ম সম্পাদক, কাজী নিজাম উদ্দিন ফাহাদ- চিকিৎসা বিষয়ক সম্পাদক, অনিক মজুমদার- যুগ্ন চিকিৎসা বিষয়ক সম্পাদক, মো. কামরুল ইসলাম- প্রবাসী কল্যাণ সম্পাদক, মো. আব্দুল্লাহ আল জায়েদ- যুগ্ন প্রবাসী কল্যাণ সম্পাদক, নুর আলম মির্জা- যুগ্ন প্রবাসী কল্যাণ সম্পাদক, শেখ রায়হান স্বরণ- শিক্ষা বিষয়ক সম্পাদক, আবদুল আউয়াল নাঈম- যুগ্ন শিক্ষা বিষয়ক সম্পাদক, সানজিদা নুর চাঁদনি- মহিলা বিষয়ক সম্পাদক, ফাহমিদা আক্তার পুষ্মিতা- যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক, আরাফাত উল্যাহ আনাস- ক্রীড়া ও শৃঙ্খলা সম্পাদক, মাঈন উদ্দিন রিফাত- যুগ্ন ক্রীড়া ও শৃংখলা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য হলেন মো. আরিফ হোসেন, মোহাম্মদ তারেক, মো. আরমান হোসেন- ইমরান হোসেন মামুন, তানভীর মাহতাব, সাজেদা আক্তার বর্ষা, আফরিন জাহান, মোহাম্মদ মহসিন, ইমাম হোসেন সাগর, তাইমুল ইসলাম, মোহাম্মদ আরাফাত হোসেন, নুর আহমেদ তানীম, জান্নাতুল ফেরদৌস তন্বী।
 
শুক্রবার রাতে অনলাইনে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারী সভাপতিত্বে সকলের সম্মতিতে কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ জালাল উদ্দিন বাবলু উক্ত কমিটি অনুমোদন করেন। 
 
উল্লেখ্য যে, অগ্রণী ব্লাড ফাউন্ডেশন ০১ নভেম্বর ২০২০ সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মুমূর্ষু রোগীদের জন্য স্বেচ্ছায় নিয়মিত রক্তের ব্যবস্থা করে দেওয়ার পাশা-পাশি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রসা ও জনবহুল এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী, বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, কুরআন মাজীদ ও কিতাব বিতরণ, এতিম খানা ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য বিতরণ সহ রক্তদানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]