ফেনীতে এনসিপি'র ৫ নেতার পদত্যাগ

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০২:২৮:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০১:৩২:১৫ অপরাহ্ন
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি

এনসিপি ফেনীর সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভসহ পাঁচজন স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলো। মঙ্গলবার রাত ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে এনসিপি'র সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলো তাঁরা। শুভ ছাড়াও পদত্যাগকারীরা হলো- এনসিপি ফেনী জেলা সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সদস্য নুরে আজিম, মো. জুনায়েদ হোসেন ও আজিমুল হক। তিনি পদত্যাগপত্র দলের আহবায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট জমা দিয়েছে।


ওমর ফারুক শুভ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দল নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ও নীতিগত কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।


তিনি উল্লেখ করেন, আজ থেকে তিনি দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন। 
পদত্যাগপত্রে অনুলিপি দেওয়া হয়েছে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে, যার মধ্যে রয়েছেন- এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিন অঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ফেনী জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com