কেন্দুয়ায় বিএনপি ও জমিয়ত উলামায়ে ইসলামের মতবিনিময় সভা

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৫:০০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৫:০০:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মাজহারুল ইসলাম মাজু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকনসহ উভয় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় পারস্পরিক সৌহার্দ্য, রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com