জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবার সুবিধাভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় চলমান ৫৪টি প্রকল্প ও ৬টি দুরারোগ্য ব্যাধি সহায়তা কর্মসূচির কথা তুলে ধরা হয়। পাশাপাশি অনগ্রসর, দুঃস্থ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের ভাতা, ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।v