নিজস্ব প্রতিবেদক
র্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
অদ্য ০১ জানুয়ারী ২০২৬ ইং তারিখ রাত্রি ০৪:১০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ মিরাজ হোসেন মুন্না (২২), ২। মোঃ মাঈন উদ্দিন (২৭), ৩। মোঃ রাকিব (২০) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা ১। মোঃ মিরাজ হোসেন মুন্না (২২), পিতা-মৃত আলী মর্তুজা, মাতা-উর্মি বেগম, সাং-সাদিয়ানি, ডাকঘর- দেড়কটা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ মাঈন উদ্দিন (২৭), পিতা-মোঃ রবিউল, মাতা-জাহানারা বেগম, সাং-গোবিন্দপুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। মোঃ রাকিব (২০), পিতা-কবির আহম্মদ, মাতা- বিবি ফাতেমা, সাং-মাছিমপুর, ডাকঘর-দলিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা ম‚ল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।