কাউখালীতে বিশেষ অভিযানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০২:৪৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০২:৪৪:০৪ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেন সাগর (৩০) কে পুলিশ নাশকতা মামলায় গ্রেফতার করেছে। কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জসীম উদ্দিনের পোষ্টাল লাগানোর সময় পোষ্টাল ছিড়ে বোমা হামলা করে আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন জানান, তার বিরুদ্ধে ২০২৫ সালে ২৮ মার্চ বোমা হামলা করে এলাকায় আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com