খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রিয়াদকে গ্রেফতার করেছে র‌্যাব-৬*

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৩৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৩৫:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
*এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ, ১৫:৪৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি ও র‍্যাব-৭, সিপিসি-১, ফেনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি ১। মোঃ রিয়াদ খান (১৯) পিতা- মোঃ সালাউদ্দিন খান, মাতা: মৃত শিউলি বেগম, সাং- গজেন্দ্রপুর, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনাকে গ্রেফতার করে।* 
 
 এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি রিয়াদ খান ও নিহত ভিকটিম শিউলি বেগম সম্পর্কে মা-ছেলে । নিহত শিউলি বেগম পেশায় একজন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭/১০/২৫ ইং তারিখ তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩/১২/২৫ খ্রি: তারিখে আসামি রিয়াদ খান অজ্ঞাত কারণে তার মা ভিকটিম শিউলি বেগমকে হত্যা করে আত্মগোপনে চলে গেলে ভিকটিমের ছোট ভাই মোঃ রায়হান গাজী, পিতা: মোঃ হারুন গাজী, সাং: সেনপাড়া, থানা: ডুমুরিয়া, জেলা: খুলনা বাদী হয়ে খুলনা সদর থানায় ধৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
 উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে ২,০৫,৮৪০ (দুই লক্ষ পাঁচ হাজার আটশত চল্লিশ) টাকা, দুইটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 
 
 

 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com