বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:১৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:১৬:০৪ অপরাহ্ন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

 

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ  বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। এছাড়াও তিনি বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি। ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ (বানারীপাড়া- উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

 

এ প্রসঙ্গর বানারীপাড়া থানার  ওসি মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে যৌথভাবে অভিযান চালিয়ে এম মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোন থানায় কী মামলা রয়েছে, সে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com