শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চরকাউয়ায় দোয়া মাহফিল

আপলোড সময় : ২০-১২-২০২৫ ১১:৪৪:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:৪৪:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

বরিশাল সদর উপজেলা ৬নং চরকাউয়া ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি এশার নামাজের পরে অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল সদর–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, যিনি নিজে মোনাজাত পরিচালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য শামীম কবির, শুরা সদস্য ও বরিশাল সদর উপজেলা নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলাম এবং কোতোয়ালি উত্তর থানার রাজনৈতিক সেক্রেটারি সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুস্তাইন বিল্লাহ আলীম, যুব বিভাগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম সুজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, "শরীফ ওসমান হাদির কথাগুলো আজও আমাদের কানে বাজে। তিনি বলতেন,আমি মারা গেলে আমার সন্তান লড়াই করবে, সে মারা গেলে তার সন্তান লড়াই চালিয়ে যাবে। আমাদের দাবিয়ে রাখা যাবে না। ৫০ বছর বেঁচে থেকেও যদি দেশের জন্য কিছু না করা যায়, তাহলে সে জীবন অর্থহীন। দেশের জন্য ৫ বছর বাঁচলে মানুষ তাকে শতাব্দী ধরে স্মরণ করবে।"

তিনি আরও বলেন,"ওসমান হাদি শুধু বরিশালের নয়, সারা বাংলাদেশের গর্ব। দুর্বৃত্তরা এক ওসমান হাদিকে হত্যা করেছে, কিন্তু আদর্শের মৃত্যু হয়নি; বরং লাখো হাদির জন্ম দিয়েছে। আমরা সবাই একসাথে লড়াই করব এবং এই দেশে আর কোনো স্বৈরাচারীর জন্ম হতে দেব না।"অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং শহীদি মর্যাদা কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com