কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আঃ লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০১:৫০:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০১:৫০:১৪ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ইং ০৫:০০ পিএম.

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক বাবলু মিয়া এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, ‌‘গ্রেফতারকৃতদের আদালতে সোV

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com