কুষ্টিয়ায় ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনা প্রদান

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৭:১৩ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

বিজয় দিবস-২০২৫ উপলক্ষে কুষ্টিয়া জেলায় বসবাসরত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টার দি‌কে কু‌ষ্টিয়া পু‌লিশ লাইনস স‌ম্মেলন ক‌ক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন পু‌লিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এ সময় পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তি সংগ্রামে বিশেষ অবদান রাখে আমাদের পুলিশ।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ এবং সর্বদা সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে।

এ সময় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার, ভারপ্রাপ্ত কমান্ড্যা…

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com