কুড়িগ্রামের রাজারহাটে নৈশপ্রহরীকে হত্যা করে ৩৪ লাখ টাকা ডাকাতি

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৫:৫৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৬:০৮:০৯ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় একটি সিগারেট কোম্পানির হাব অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অফিসের নৈশপ্রহরী তপন চন্দ্র সরকারকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ওই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তপন চন্দ্র সরকার উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার শান্তিনগর এলাকার মেরিজ সিগারেটের অফিসে প্রবেশ করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারকে ভারি কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করে। এরপর অফিসে থাকা ৩৪ লাখ টাকা লুট করে তারা চলে ‍যায়। আঘাতে মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নৈশপ্রহরী তপন চন্দ্র মারা যান। রবিবার সকালে স্থানীয়রা তপনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  আব্দুল ওয়াদুদ বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত ভারী ও ভোতা কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে। সিগারেট কোম্পানির অফিস থেকে ৩৪ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com