কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০১:১৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০১:১৭:৪৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 


উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। কল্যাণ সভায় জেলা পুলিশের সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পুলিশ সুপার নভেম্বর/২০২৫ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ ১৬ (ষোল) জন অফিসার/ফোর্সকে পুরস্কার প্রদান করেন। পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া এক পুলিশ সদস্যকে সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার ।


কল্যাণসভা শেষে বেলা ১টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) । এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com