কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালন করা হয়

আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:২৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:২৯:৪৪ পূর্বাহ্ন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার  (৯ ডিসেম্বর) বিকাল ৪:০০ টায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান বিশ্বাস, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সংগঠনের সহ-সভাপতি জাহানারা হাবিব, সাবেক সভাপতি জাহানুর বেগম, নারী নেত্রী ছায়া সমাদ্দার, মাহফুজা খাতুন, চায়না মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগীত পরিবেশন করেন, সংগঠনের নারী নেত্রী সংগীতা সমাদ্দার, তরুণ শিল্পী অধরা গুহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com