রানীশংকৈলে সুবিধাভোগীদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১২:২৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১২:২৭:৪২ অপরাহ্ন
পেয়ার আলী, রানীশংকৈল :


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায়  ৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) রাণীশংকৈল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রজেক্টের  আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে লেহেম্বা,নন্দুয়ার, হোসেনগাঁও,  নেকমরদসহ চারটি ইউনিয়নে ১৮০ জন  সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চার কেজি করে জিংক  সমৃদ্ধ ধানের (ব্রি ধান ৭৪ এবং ১০২) বীজ বিতরণ করা হয় |

 উক্ত বীজ বিতরণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ে | উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের উপস্থিতিতে নন্দুয়ার এবং হোসেনগাঁও  ইউনিয়নের সুবিধাভোগীদের  বলিদ্বাড়া উচ্চ বিদ্যালয় মাঠে  ৮০ জন কৃষককে জিংক ধানের  বীজ বিতরণ করা হয়েছে  | পরে লেহেম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নেকমরদ ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গনে 
  বীজ বিতরণ করা হয় |  পৃথক পৃথক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন  বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোশারফ হোসেন , নন্দুয়ার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার একরামুল করিম এবং রিয়্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার,প্রজেক্ট অফিসার বিলকিস বেগম , কমিউনিটি সুপারভাইজার  রিফাত মাহমুদ এবং কমিউনিটি ফ্যাসিলিটেটরগন |


উক্ত অনুষ্ঠানে  জিংকের  অভাবে কি কি সমস্যা হয় এবং কিভাবে এটা দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়  অনুষ্ঠানে  |  জিংক ধান চাষ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়  এবং কৃষকদের সহযোগী হিসেবে প্রত্যেককে একটি করে লিফলেট দেওয়া হয়   |

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com