নদীভাঙনের হুমকিতে বাজার ও মসজিদ

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৬:২০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৬:২০:১১ অপরাহ্ন
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট প্রতিনিধি :

বালাগঞ্জ উপজেলা সদরের বাজার ও শতবছরের কেন্দ্রীয় জামে মসজিদের দেওয়াল ঘেঁষা বালাগঞ্জ পুরাতন থানার পরিত্যক্ত খালি স্থানে মসজিদ কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করে বালু উত্তোলন করায় নদীর পাড়, মসজিদের একাংশ ও পুরাতন থানার জায়গা ধসে পড়েছে। এখানে মেসার্স বেলাল কনস্ট্রাকশন নামীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করে আসছে বেশ কয়েকদিন ধরে। মসজিদ কর্তৃপক্ষ বালু উত্তোলনে আপত্তি দিলে রাতে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনায় ব্যস্ত থাকেন বালু শ্রমিকেরা।

জানা যায়, বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন রোধ প্রকল্পের আওতায় ৪টি স্থানে ৫৫ মিটার জায়গা নিয়ে আড়াইশ কেজির জিও ব্যাগ দেওয়ার কথা রয়েছে। একটি বালাগঞ্জ হাসপাতালের সামনে, আর তিনটি বালাগঞ্জ বাজারে। বালাগঞ্জের প্রাণকেন্দ্র বালাগঞ্জ বাজার। বাজারের অন্যতম ঐতিহ্য হলো কেন্দ্রীয় জামে মসজিদ। ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সফরসঙ্গীদের নিয়ে এ মসজিদে এশার নামাজ
আদায় করেছিলেন বলে জানা গেছে। এ বাজার একসময় বর্তমান পার্শ্ববর্তী উপজেলা ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, রাজনগরসহ বিভিন্ন এলাকা থেকে লোক এসে লোকারণ্য থাকতো। নদীভাঙন ও বিভিন্ন কারণে ক্রমান্বয়ে হারাচ্ছে এ জনপদের ঐতিহ্য।

বালু উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালাগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বাধা উপেক্ষা করে ইচ্ছামতো বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মসজিদের অজুখানার হাউজ ও প্রস্রাবখানা, কাজী অফিসসহ আশপাশের বাড়িঘর। হুমকির মুখে বালাগঞ্জ বাজারও। এখানে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প ছিল ভাঙনরোধে নদীর পাড় ঘেঁষা বেড়া। সেটিও ভেঙে ১০ ফুট নিচে চলে গেছে।

এ ব্যাপারে সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর) শাখার কর্মকর্তা মো. গোলাম বারী জানান, তিনি নদীভাঙনের জায়গাটি পরিদর্শন করেছেন। মসজিদের একাংশে ভাঙনের বিষয়টি অজুর পানির কারণে হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com