​পঞ্চগড়ে ডিবির এসআই আবু হোসেনের নেতৃত্বে দুই সফল অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:২৯:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:২৯:২৭ পূর্বাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 


পঞ্চগড় জেলা পুলিশ সুপারের কঠোর দিক নির্দেশনায় জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ডিবির এসআই আবু হোসেন এর নেতৃত্বে পৃথক দুই দফা অভিযান চালিয়ে মোট ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্বে থাকা এসআই আবু হোসেনের কৌশল, সতর্কতা ও দ্রুত পদক্ষেপে মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়।

প্রথম অভিযান: পঞ্চগড় সদরে ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার

অদ্য ০২ ডিসেম্বর ২০২৫, রাত ১০টা ২০ মিনিটে ডিবির এসআই আবু হোসেন এর নেতৃত্বে পঞ্চগড় সদর থানাধীন কামাত কাজলদিঘী ইউনিয়নে বোয়ালমারী মৌজায় অভিযান পরিচালিত হয়।
এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তার কাছে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেফতারকৃত—
মোঃ মনির হোসেন, পিতা: মৃত রহিম উদ্দিন, সাং: মাহানপাড়া, পঞ্চগড়।

উদ্ধার হওয়া মাদক জব্দ করে সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 দ্বিতীয় অভিযান: কালিয়াগঞ্জে আরও ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

একই দিনে বোদা থানাধীন ৪ নং কাজলদিঘি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার সংলগ্ন উত্তরে ডিবির এসআই আবু হোসেন এর নেতৃত্বে দ্বিতীয় অভিযান পরিচালিত হয়।
অভিযানে এক ব্যক্তির কাছে থাকা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তির নাম—
মোঃ আব্দুর রহমান (৪৫)।

উদ্ধার মাদক আইনি প্রক্রিয়ায় থানায় জমা করা হয়েছে।

ডিবির এসআই আবু হোসেনে বলেন 

মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। পঞ্চগড়কে মাদকমুক্ত করতে আমরা দিন-রাত মাঠে কাজ করছি। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]