​ফুলবাড়ীতে এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৮:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৮:৩৩:৩১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বেসিক অফিস উত্তর সুজাপুর এলাকা থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীর এক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেসিক অফিস এ এসে শেষ হয়।

  এতে সভাপত্বি করেন, সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২০২৪ সালের ২রা ডিসেম্বর এ প্রতিষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সরকার ও এনজিওকে সম্বলিতভাবে কাজ করা অত্যবশ্যক।


 বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ১১২০ টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পশ্চাপদ এবং অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিসিডিবির এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, ল্যাম্ব ফুলবাড়ী এনজিও এর ফিল্ড কো-অর্ডিনেটর গীতা কুজুর সহ এনজিও ফোরামের সকল সদস্য উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ফুলবাড়ী, দিনাজপুর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]