বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজিবের উদ্যোগে দোয়া মাহফিল।

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৭:২১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৭:২১:১০ অপরাহ্ন
 

 

‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
‎তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়বিশুদিয়া বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


‎এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, শ্রমিকদল, ওলামাদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের প্রায় চার শতাধিক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাহবুবুর রহমান। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মাঝে তোবারক বিতরণ করা হয়। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com