দুই ঘন্টার কর্মবিরতিতে সেবা বন্ধে রোগীদের ক্ষোভ!

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৯:৩৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৯:৩৫:৫৬ অপরাহ্ন
 
‎
‎এস এম মামুন, যশোর 
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারিদের বেতন-ভাতা ১০ম গ্রেডে উন্নিত করার দাবিতে দেশব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের ডাকে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ২ ঘন্টার কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনদের বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগীরা।
‎

এদিকে অবিলম্বে স্টাফদের দাবী বাস্তবায়ন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট স্টাফদের ১০ গ্রেডে  বাস্তবায়ন পরিষদের মণিরামপুর উপজেলা কমিটির সমন্বায়ক টেকনোলজিস্ট মোঃ আনিসুজ্জামান।


‎তথ্য মোতাবেক, রবিবার ৩০ নভেম্বর সকাল ০৯ টা হতে ১১ টা পর্যন্ত (০২ ঘণ্টা) কর্মবিরতির অংশ হিসাবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরের সামনে আনিসুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীরা অবস্থান নিতে দেখা যায়। তবে ভোগান্তির কোন শেষ না পেয়ে রোগী ও তার স্বজনরা ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্য কমপ্লেক্সের গেট ছাড়তে বাধ্য হয়। ‎এ বেপারে কথা বলতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ ফয়েজ আহম্মেদ ফয়সাল'কে একাধিকবার কল করলেও তিনি ফোনকলের উত্তর দেননি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com