নগরীর বেলপুকুরে বিপুল পরিমান ভারতীয় শাল, শাড়ি ও কম্বল জব্দ

আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:০৯:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১১:০৯:১৭ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ভারতীয় শাল, শাড়ি ও কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১২-১৮৯২) ভারতীয় চোরাচালানের মালামাল রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে থামিয়ে বাসটি তল্লাশি করা হয়। তল্লাশিতে বাসের বক্স থেকে একটি বড় বস্তা পাওয়া যায়। বস্তার মালিকানা জানতে চাইলে বাসে থাকা কোনো যাত্রীই তা নিজেদের বলে দাবি করেননি।

পরবর্তীতে বিজিবির আভিযানিক দল বস্তাটি খুলে ভেতর থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় কাশ্মীরি লেডিস শাল ৫ পিস, ভারতীয় বেনারশি শাড়ি ২ পিস, ভারতীয় সিল্ক শাড়ি ১২ পিস, ভারতীয় বড় কম্বল ৮ পিস।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com