মঠবাড়িয়ায় পিরোজপুর - ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলাল এর জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৮:২৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৮:২৭:২১ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি  :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির রাজনীতিতে নতুন গতি ফিরে এসেছে। দীর্ঘদিনের বিভক্তি ও মতপার্থক্য ভুলে উপজেলা ও জেলার বিএনপির জ্যেষ্ঠ ও তৃণমূল নেতারা এক মঞ্চে সমবেত হয়ে বিশাল সমাবেশে অংশ নেন।

বর্ষীয়ান নেতা আলহাজ্ব রুহুল আমিন দুলাল ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর এই ঐক্য আরও সুদৃঢ় হয় বলে মনে করছেন স্থানীয়রা। রবিবার বিকেল ৩টার দিকে শহীদ মোস্তফা খেলার মাঠে এ ঐক্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে একসঙ্গে একই মঞ্চে দাঁড়ানোকে বিএনপির নির্বাচনী ময়দানে শক্তিশালী অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ।

স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, অতীতে আওয়ামী লীগের হামলায় রুহুল আমিন দুলালের বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। মামলা-হামলা, জেল-জুলুমসহ নানা নির্যাতনের মধ্যেও তিনি ১৭ বছর ধরে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে মামলা পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন। সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপি'র  আহবায়ক মো. নজরুল ইসলাম খাঁন, জেলা  বিএনপি'র সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শামীম মিয়া মৃধা, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, সাবেক আহবায়ক অ্যাড. রফিকুল ইসলাম বাবুল,পৌর বিএনপির  সাবেক সভাপতি এ কে এম হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রুহুল আমীন দুলাল।

মোঃ মনির আকন 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com