ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৫:০৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৫:০৭:৫৭ অপরাহ্ন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১২ নভেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে, তিনি রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে অবসরে গেছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে বাঙ্গালহালিয়া বাজারের কালী মন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন রেখা চৌধুরী। হঠাৎ কোনো এক সময় তিনি দ্বিতীয় তলা থেকে প্রথম তলা ছাদে পড়ে যান। যেহেতু তিনি একা ছিলেন, তাই ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ টের পায়নি। এরপর তার ছোট ছেলে রানা চৌধুরী আনুমানিক ৯ টার দিকে বাড়িতে ফিরে এসে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি(রানা) তার চাচাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত খ্রিষ্টান মিশন হাসপাতাল চন্দ্রঘোনায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেখা চৌধুরীকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, হাসপাতালে নেওয়ার সময়ও তার অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন এলাকার পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com