সিরাজগঞ্জ- ৪ উল্লাপাড়ায় বিএনপির সম্ভব্য প্রার্থী আকবর আলীর মনোনয়ন নিয়ে বিতর্ক, ত্যাগীদের মূল্যায়ন চায় তৃণমূল নেতাকর্মীরা

আপলোড সময় : ১০-১১-২০২৫ ১০:৩০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ১০:৩০:০২ অপরাহ্ন
উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
 
গত ০২/১১/২০২৫ তারিখে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ২৩৭ আসলে সম্ভাব্য তালিকা প্রকাশ করেন। সেখানে ৬৫-সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে এম আকবর আলীর নাম ঘোষণা করেন।এই ঘোষণা আসার পরে উল্লাপাড়া বিএনপিতে নানা কৌতুহলের জন্ম নেয়। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিলো বিগত দিনের ত্যাগী নির্যাতিতদের মধ্যে থেকে কেউ আসবে কিন্তু আকবর আলী নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপি। এতে করে উল্লাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কারণ আওয়ামী লীগের শাসন আমলে আকবর আলী রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিলো।দলীয় কোন কর্মসূচিতে তাকে দেখা যায় নাই এমনকি দলীয় কোন নেতাকর্মীর খবর পর্যন্ত নেয় নাই তার নামে দলীয় কোন মামলা হয় নাই। এধরণের ব্যক্তি কিভাবে দলীয় মনোনয়ন পায় এই প্রশ্ন ত্যাগী নির্যাতিত তৃণমূলের নেতাকর্মীদের।


অন্য দিকে উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব আজাদ হোসেন বিগত আওয়ামী লীগের শাসন আমলে শত নির্যাতিত হামলা মামলা শিকার হয়েও কেন্দ্রীয় ঘোষিত সকল প্রোগ্রাম তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সফল করেছেন।


বিগত হাসিনার আমলে আজাদ হোসেনের নেতৃত্বে সকল কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাসিনার আমলো আজাদ হোসেন ৬০+ মামলার আসামী হয়েছে এবং ২৬ বার কারাবরণ করেছে। আজাদ হোসেনের বাবা মরহুম সরাফত আলী (আলী মেম্বার) উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আজাদ হোসেনের পুরো পরিবার হাসিনার আমলে নির্যাতনের শিকার হয়েছে। আজাদ হোসেনের মায়ের মৃত্যু পরে তার ছোট ভাই সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু তার মায়ের জানাজায় পর্যন্ত অংশ নিতে পারে নাই জেলে থাকার কারণে। আজাদ হোসেন ও তার পরিবার উল্লাপাড়া উপজেলা বিএনপির সর্বোচ্চ নির্যাতিত পরিবার।



অপর দিকে আকবর আলী একজন সুবিধাবাদী রাজনীতিবীদ। আকবর আলী ২০০৮ সালে সংসদ নির্বাচনে জামাতের রফিকুল ইসলাম খানের সাথে নির্বাচনে জামাত হারিয়েছিলো সেই ব্যক্তিকে আবারও দলীয় মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের ভিতরে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা অতিদ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করার জোর দাবী জানায় এবং তৃণমূল নেতাকর্মীরা আশাবাদী যে যদি আকবর আলীকে বাদ দিয়ে আজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দিলে ৭০/৮০ হাজার ভোটে জয়লাভ করবে এবং এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ।


সম্ভব্য প্রার্থী হয়েও আকবর আলী এখনো কোথাও তেমন চোখে ধরার মতো গণ জমায়েত করতে পারে নাই আকবর আলী সম্পূর্ণ জনবিচ্ছিন্ন একজন ব্যক্তি এটাও প্রমাণ হয়ে গেছে। তৃণমূল আকবর আলীর দলীয় মনোনয়ন বাতিল করে আজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবী জানায় এবং আজাদ হোসেনের জয়ের ব্যাপার শতভাগ আশাবাদী।তৃণমূলের নেতাকর্মীরা আরো বলেন, আজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দিলে ত্যাগী ও নির্যাতিতরা সঠিক মূল্যায়ন পাবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]