ব্রাহ্মণপাড়ায় ইউপি সদস্যদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও আইনশৃঙ্খলা রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:১৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:১৬:১৯ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 
সভায় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রাম প্রতিরক্ষা, সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ ও ইভটিজিং বন্ধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি স্তরে সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে। এসময় তিনি মাদক, চোরাচালান, বাল্য বিবাহ প্রতিরোধ ও ইভটিজিং রুখে দিতে পারিবারিক ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইউপি সদস্যদের অনুরোধ করেন। সভায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]