বোয়ালখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০২:৫৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০২:৫৯:৫৭ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

বোয়ালখালী  চট্টগ্রাম বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন বোয়ালখালী উপজেলার ব্যবস্থাপনায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে রবিবার (২ নভেম্বর ) জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৫ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ জন প্রতিযোগী ৬টি বিষয়ে অংশগ্রহণ করে।

হামনাত, রচনা প্রতিযোগিতা, আযান,কবিতা আবৃত্তি উপস্থিত বক্তৃতা, সকাল ৯টা থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে এবং সন্ধ্যায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রহমত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশন ফিল্ড অফিসার সাইফুল ইসলাম।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]