ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:৫৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:১০:০২ অপরাহ্ন
 

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুর রব হাওলাদার এর বিরুদ্ধে উদ্দেশ্য মূলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ভোলা সদরের একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ভুক্তভোগী আব্দুর রব হাওলাদার অভিযোগ করে বলেন, তজুমদ্দিনের মলংড়া চরে বিএনপি নেতার থাবা, নিঃস্ব শতশত পরিবার এই শিরোনামে একটি ফেসবুক পেজ থেকে আমাকে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জড়িয়ে একটি সুবিধাবাদী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তারা হলো মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী সিকদার ও সাবেক যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় সিকদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মলংচড়া চড়ের ভূমি মালিক মোঃ আজমখান চৌধুরী, সায়েদ হাওলাদার, রানা হাওলাদার, গোলাম হাওলাদার ও ইদ্রিস মিয়া।

 

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২০ বছর এই চড়ের অর্ধেক হাসেম নগর ইউনিয়ন ও অর্ধেক মলংচড়া ইউনিয়ন ভোগ করতো। ৫ তারিখের পরে মলংচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরনবী সিকদার ও তার সহযোগীরা জোড় পূর্বক এই চড় দখল নেওয়ার জন্য বিভিন্ন ভাবে আমাদের কে ও বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারে বিরুদ্ধে প্রতিবাদ জানাই। মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com