উপজেলা গ্রাম আদালতের অগ্রগতি ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০২:১৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০২:১৮:৪১ অপরাহ্ন
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের জেলা ম্যানেজার রুবি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোঃ অগ্নিশিখা, ইউনিয়ন পরিষদের ৮ জন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
সভায় জেলা ম্যানেজার রুবি আক্তার জানান, দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের মাধ্যমে এখন পর্যন্ত ৩৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় দিক ও করণীয় বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়ন করছে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সহজে, কম খরচে ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি নারীর সক্ষমতা বৃদ্ধিরও লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
প্রেরক:
মোঃ আকতারু জ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
মোবাইল: ০১৭১৬২৫৮৯৮৪
তারিখ: ২২ অক্টোবর ২০২৫ ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com